খেলোয়াড়দের ঝগড়া থামাতে গিয়ে মাথায় আঘাত, মাঠ ছাড়লেন নারী রেফারি
শনিবার ফরাসি ক্লাব মেৎজ এবং নেদারল্যান্ডসের ফরচুনা সিতার্দের একটি প্রীতি ম্যাচে পরিস্থিতি সামাল দিতে গিয়ে এক নারী রেফারি গুরুতর আঘাত পান।খেলোয়াড়দের মধ্যে তীব্র সংঘর্ষ থামাতে গিয়ে তিনি মাথায় আঘাত পান এবং কনকাশনে (মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা) আক্রান্ত হন।